খাগড়াছড়িতে প্রশিক্ষণ শেষে স্বাবলম্বী হওয়ার জন্য ২৫ জন অনগ্রসর জনগোষ্ঠির নারীকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দিয়েছে সমাজ সেবা অধিদপ্তর।
মঙ্গলবার সকালে খাগড়াছড়ির শহর সমাজসেবা কার্যালয়ের হলরুমে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে এ আর্থিক সহযোগিতা প্রদানের কথা জানান সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক আবু আব্দুল্লাহ মো. ওয়ালি উল্লাহ। তিনি জানান এ টাকা প্রশিক্ষনার্থীদের একাউন্টের মাধ্যমে প্রদান করা হবে।
পিছিয়ে থাকা অনগ্রসর জনগোষ্ঠিদের স্বাবলম্বী করার জন্য অনগ্রসর জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পের আওয়াতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে ১৫ দিনব্যাপী ২৫জন অনগ্রসর নারীকে “ড্রেস মেকিং এন্ড টেইলারিং ও বিউটিফিকেশন” প্রশিক্ষণ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর খাগড়াছড়ি। শুধু প্রশিক্ষণ নয়, তারা যেন প্রশিক্ষণের দক্ষতাকে কাজে লাগাতে পারেন সেজন্য দেয়া হয়েছে আর্থিক সহয়তাও।
খাগড়াছড়িতে বসবাস করেন কামার, কুমার, তাতী, মুচিসহ নানান অনগ্রসর জনগোষ্ঠি লোকজন, যারা সমাজে এখনো অবহেলিত। সে ধরনের পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠিদের স্বাবলম্বী করার জন্য উদ্যোগ নেই খাগড়াছড়ি সমাজসেবা অধিদপ্তর। সেই অনগ্রসর জনগোষ্ঠির জীবনমান উন্নয়নের আওতায় ২৫জন অনগ্রসর জনগোষ্ঠির নারীকে “ড্রেস মেকিং এন্ড টেইলারিং ও বিউটিফিকেশন” এর ওপর ১৫ দিনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণটি গত ২০ মে উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এমপি।
ড্রেস মেকিং এন্ড টেইলারিং এ প্রশিক্ষণ নেয়া প্রশিক্ষণার্থী কর্ণলতা ত্রিপুরা, অনিকা দাস ও ননি দাস বলেন, প্রশিক্ষণে আসার আগে তারা সেলাই মেশিন বা সেলাই সর্ম্পকে তাদের কোন ধারনা ছিলনা। এই প্রশিক্ষনটা যদিওবা মাত্র ১৫ দিনের হয়, এই প্রশিক্ষণ থেকে তারা অনেক কিছু শিখেছেন, বিশেষ করে “লিমা আর পেটিকেটি” সেলাই। এই প্রশিক্ষণ তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে কাজে লাগবে।
অন্যদিকে বিউটিফিকেশন শিখতে আসা শিখা দেববর্মন ও নীতুশ্রী নাথ বলেন, এই প্রশিক্ষণ শেষে তার যে কেউ কোন বিউটি পার্লারে চাকরি করতে চান বা নিজে বিউটি পার্লার খুলতে চান তা পারবেন।
প্রশিক্ষক রিনা আক্তার ও অনামিকা বড়ুয়া বলেন, এই প্রশিক্ষণটা যদিও ১৫ দিনের, তবুও প্রশিক্ষণার্থীরা অনেক কিছু শিখতে পেরেছে, কারণ তারা যেমনি যত্নসহকারে শিখিয়েছেন প্রশিক্ষাণার্থীরা মনোযোগী হয়ে শিখেছে। এই প্রশিক্ষণ তাদের ব্যক্তিগত ও পারিবারিক কাজে লাগাতে পারবেন বলেন প্রশিক্ষকেরা।
খাগড়াছড়ি সমাজসেবা অধিদপ্তরের উপ- পরিচালক আবু আব্দুল্লাহ মো. ওয়ালি উল্লাহ বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠির জীবন মান উন্নয়ন প্রকল্পের, দক্ষতা উন্নয়ন এর আওয়াতায় খাগড়াছড়িতে ২৫ জন নারী “ড্রেস মেকিং এন্ড টেইলারিং ও বিউটিফিকেশন” এর ওপর প্রশিক্ষণ দেয়া হয়েছে। এই প্রশিক্ষণে প্রশিক্ষণ ভাতা হিসেবে প্রতিদিন ৫শ টাকা ও তাদের আর্থিক স্বালম্বীর জন্য প্রশিক্ষণ শেষে আয়বর্ধক কর্মসুচী বাস্তবায়নের জন্য তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে এককালীন অনুদান দেয়ার কথা জানা এই কর্মকর্তা।
তবে এই প্রশিক্ষনের আগে তাদের কাজ থেকে দরখাস্ত আহ্বানের পর তাদের থেকে জানতে চাওয়া হয় তারা কিসের ওপর প্রশিক্ষণ নিতে চান পরে তাদের প্রছন্দের ভিত্তিতে এই “ড্রেস মেকিং এন্ড টেইলারিং ও বিউটিফিকেশন” প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নেয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা প্রশিক্ষণার্থীদের বলেন, ঘরে বসে না থেকে এই ১৫ দিনে যা কিছু শিখেছেন তা যেন আন্তরিকভাবে কাজে লাগান। কাজে লাগাতে পারলে এই প্রশিক্ষণ স্বার্থক হব। স্বার্থক হলে পরিবারের আয় বাড়বে অর্থনৈতিক উন্নয়ন হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, শহর সমাজ সেবা কর্মকর্তা মো. নাজমূল আহসান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নুজরুল ইসলাম প্রমুখ।