শিরোনামঃ

লামায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রমের শুভ উদ্বোধন

তৈয়ব আলী
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: তৈয়ব আলী
ছবি: তৈয়ব আলী

বান্দরবানের লামায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, জীববৈচিত্র এবং পরিবেশের ভারসাম্য রক্ষা, ও সবুজায়ন নিশ্চিত করতে আগামী ৫ বছরে  ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে উপজেলা প্রশাসন ও লামা বন বিভাগের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লামা উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করে এ শুভ উদ্বোধন করেন, 
লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মঈন উদ্দিন।

জানা গেছে- বিএনপির নির্বাচনী অন্যতম অঙ্গিকার ছিলো-ক্ষমতায় এলে সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে।  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে পরিবেশ ও বন মন্ত্রণালয় আগামী ৫ বছরে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে। তারই ধারাবাহিকতায় লামা উপজেলায় বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন  করা হয়।


অনুষ্ঠানে লামা উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি আব্দুর রব, লামা সদর রেঞ্জ কর্মকর্তা এস. এম. কবির উদ্দিন, স্টেশন অফিসার রনি পারভেজ, স্থানীয় জনপ্রতিনিধি,  সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের এই লক্ষ্যমাত্রা কেবল একটি কর্মসূচি নয়, এটি আমাদের পরিবেশকে বাঁচানোর একটি সামাজিক আন্দোলন। সর্বস্তরের জনগণকে এই কর্মসূচিতে অংশ নিয়ে এটিকে সফল করার আহ্বান জানাচ্ছি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এ বছর লামা উপজেলায় ৮০ হেক্টর জমিতে ২ লাখ গাছের চারা রোপণ করা হবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL