শিরোনামঃ

সভাপতি মো.নুরুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মো.আলমগীর বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচন সম্পন্ন

বান্দরবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচন ২০২৬ সম্পন্ন হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গনে চলে ভোট গ্রহণ কার্যক্রম। মোট ৩৫৯ জন ভোটারের মধ্যে বিপুল উৎসাহ উদ্দিপনায় চলে এই ভোট গ্রহণ কার্যক্রম।

সুষ্ঠভাবে ভোট গ্রহণের পর বিকেল ৫টায় নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয় আর এবারের নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে মো.নুরুল ইসলাম বাচ্চু ১৭৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়, আর তার প্রতিদ্বন্ধী প্রার্থী আনারস প্রতীক নিয়ে মো.হারুনুর রশীদ পেয়েছে ১৩৫ ভোট।

সহ-সভাপতি পদে মোরগ প্রতীক নিয়ে ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মো.এনামুল হক আর তার প্রতিদ্বন্ধী প্রার্থী টেলিভিশিন প্রতীক নিয়ে মো.জহিরুল ইসলাম পেয়েছে ৮১ ভোট।

সাধারণ সম্পাদক পদে গোলাপ ফুল নিয়ে ১৪৫ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মো.আলমগীর আর তার প্রতিদ্বন্ধী প্রার্থী উড়োজাহাজ প্রতীক নিয়ে মো.আক্তারুজ্জামান বাবু পেয়েছে ২৯ ভোট।

যুগ্ন  সাধারণ সম্পাদক পদে টেবিল প্রতীক নিয়ে ১৭০ ভোট পেয়ে মো.মিজানুর রহমান নির্বাচিত হয় আর তার প্রতিদ্বন্ধী প্রার্থী আপেল প্রতীক নিয়ে ১৩৫ ভোট পেয়েছে মো.জালাল উদ্দিন রুবেল।

সাংগঠনিক সম্পাদক পদে প্রজাপতি প্রতীক নিয়ে ১৬৪ভোট পেয়ে নির্বাচিত হয় মো.সাইফুল ইসলাম,আর কোষাধ্যক্ষ পদে মোমবাতি প্রতীক নিয়ে ১৭৮ভোট পেয়ে নির্বাচিত হয় অমিত বড়–য়া।

এদিকে নির্বাচনের আগে দপ্তর ও প্রচার সম্পাদক ২টি পদে একাধিক প্রার্থী না থাকায় দপ্তর সম্পাদক পদে মো.সাইফুল ইসলাম ও প্রচার সম্পাদক পদে মো.কামাল বিনা প্রতিদ্বন্ধীতায় আগেই নির্বাচিত হয়।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL