শিরোনামঃ

বান্দরবানে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কৌশিক দাশ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: কৌশিক দাশ
ছবি: কৌশিক দাশ

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় বান্দরবানে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে বান্দরবান সদর উপজেলার বালাঘাটা হর্টিকালচার সেন্টারে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক লিটন দেবনাথ। সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রকিবুল হাসানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক তৌফিক আহমদ নুর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সেলিম, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।

এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা, কৃষক, কৃষি উদ্যোক্তা এবং জনপ্রতিনিধিরা এসময় অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, বান্দরবান একটি কৃষিনির্ভর জেলা। এখানকার অনুকূল আবহাওয়া ও উর্বর ভূমির কারণে কৃষিক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা রয়েছে। কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদে উদ্বুদ্ধ করতে হবে এবং কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে নতুন নতুন পদ্ধতি ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করতে হবে। বক্তারা আরও বলেন, কৃষকের জীবনমান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে পুষ্টিসমৃদ্ধ কৃষি উৎপাদন, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই। কৃষির বিভিন্ন ধাপে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কৃষকদের ভাগ্য পরিবর্তন সম্ভব।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রকিবুল হাসান বক্তব্য দিতে গিয়ে বান্দরবানের কৃষির সুনামের কথা সকলের সামনে তুলে ধরে এই সুনামের একমাত্র দাবিদার কৃষকরা মন্তব্য করে কৃষকদের আরো মানসম্মত ফসল উৎপাদনের প্রতি আহবান জানান।

প্রধান অতিথি হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক লিটন দেবনাথ বান্দরবানের উত্তম চাষাবাদের জন্য কৃষকদের ধন্যবাদ জানান এবং আগামীতেও জেলার কৃষিক্ষেত্রে আরো উৎপাদন বাড়াতে কৃষকদের বিভিন্ন সহায়তা দেয়ার আশ্বাস দেন এবং যেকোন পরামর্শ ও সহযোগিতার জন্য হর্টিকালচার সেন্টারে যোগাযোগের জন্য অনুরোধ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষক ও উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং কৃষি উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের সুফল তুলে ধরেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL