শিরোনামঃ

রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা ও বাঁধভাঙ্গা উল্লাস

রাঙামাটি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

বিশ্বকাপ শুরুর কয়েকঘন্টা আগে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকরা মোটর শোভাযাত্রা ও বাঁধভাঙ্গা উল্লাসে মেতেছে। 

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে বৃষ্টি উপেক্ষা করে শত শত আর্জেন্টিনা  সমর্থকরা রাঙামাটি শহরের শহীদ আব্দুর শুক্কুর স্টেডিয়াম থেকে মোটর শোভা শুরু করে।

 মোটর শোভাযাত্রায় শত শত আর্জেন্টিনা 
সমর্থকরা মোটরসাইকেল ও পিকআপ ভ্যান করে আর্জেন্টিনা পতাকা নিয়ে পুরো শহরে ঘুরে বেড়ান এবং আর্জেন্টিনা বিজয়ের জয়ধ্বনি দিতে থাকে।

শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টিনা সমর্থক ইয়াছিন রানা সোহেল বলেন, এইবারের  বিশ্বকাপও আর্জেন্টিনা জিতবে। তার কোন বিকল্প দেখছি না।

ক্রীড়া সাংবাদিক ও আর্জেন্টিনা সমর্থক দীপ্ত হান্নান বলেন,  এইবারের বিশ্বকাপ জয়ের মধ্যে দিয়ে মেসি অমরত্ব লাভ করবে, আর্জেন্টিনা সৃষ্টি করবে নতুন ইতিহাস।

আর্জেন্টিনা সমর্থক তুষার কান্তি দাশ বলেন,  আর্জেন্টিনা অপ্রতিরোধ্য চ্যাম্পিয়ন হয়ে কাপ ঘরে তুলবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL