শিরোনামঃ

রাঙামাটিতে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ আটক ৫

রাঙামাটি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

রাঙামাটিতে ডেভিলহান্টের অংশ হিসেবে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত  ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে আটক করেছে। 

সোমবার (০৮ জুন)  দিনব্যাপী অভিযান পরিচালনা করে জেলা শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,  রাঙামাটি পৌর ছাত্রলীগের সভাপতি এ.এইচ.এম. আলাউদ্দিন (৩৬), ১ নং পৌর ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন (৩০) এবং ২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য সাইফুল ইসলাম পারভেজ (২৭)।

এছাড়াও শাহাদাত হোসেন জীবন  (৩৫)  এবং আলী আহম্মদ (৬৫)  নামের এ দুই ব্যক্তিকে একজনকে মাদক ব্যবসার সাথে জড়িতের অভিযোগ এবং অন্যজনকে ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে গ্রেফতার করা হয়।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জসিম উদ্দিন আটকের বিষয়ে নিশ্চিত করে বলেন, আটককৃতদের মঙ্গলবার (০৯ জুন) রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL