শিরোনামঃ

বারখাইন জামেয়া জুমহুরিয়া মাদ্রাসায় বুখারি ও মিশকাত শরিফের সমাপনী

আনোয়ারা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের আনোয়ারার ধর্মীয় প্রতিষ্ঠান বারখাইন জামেয়া জুমহুরিয়া কামিল মাদ্রাসায় সহীহ বুখারি শরিফ ও মিশকাত শরিফের সমাপনী দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক শওকীর সভাপতিত্বে খতমে বুখারি ও খতমে মিশকাত, স্মারক-২০২৬ মোড়ক উম্মোচন ও বার্ষিক পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ, অনুষ্ঠনের উদ্বোধক ছিলেন, চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি সাইয়্যিদ মুহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী, প্রধান আলোচক আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান আল্লামা কাজী মুহাম্মদ মুঈনউদ্দিন আশরাফী।

বিশেষ অতিথি ছিলেন, ছোবহানিয়া আলীয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী, রাঙ্গুনীয় সরকারী কলেজের ইসলাকি স্পাডিজ বিভাগের প্রধান ড. আবদুল মাবুদ, ইসলামী ব্যাংক বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল আজিম, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাহমুদ, মাওলানা শেখ মুহাম্মদ সরওয়ার হোসাইন, সদস্য মুহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ হারুনুর রশিদ জেহাদী, মুহাম্মদ আবদুল মাজেদ, মুহাম্মদ নুরুল আবছার ও আবুল বশর প্রমুখ।

অনুষ্ঠানে সহীহ বুখারি শরিফ ও মিশকাত শরিফের সমাপনী দিবস, খতমে বুখারি ও খতমে মিশকাত স্মারক-২০২৬ মোড়ক উম্মোচন করা হয়। শেষে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন অতিথিরা।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL