শিরোনামঃ

আনোয়ারায় সুদের টাকার জেরে ছুরিকাঘাত, পুলিশের অভিযানে গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের আনোয়ারায় সুদের টাকার মুনাফার জেরে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনার অভিযুক্ত মো. গিয়াস উদ্দিন (৩৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২৭ জুন) ভোর চারটায় চট্টগ্রামের সাতকানিয়ার মধ্যম দুরদুরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত গিয়াস চাতরী ইউনিয়নের আবদুস ছোবাহানের পুত্র। এঘটনায় চাতরী ইউনিয়নের রুদুরা এলাকার মো. বদিউল আলম (৪৩) বাদী হয়ে থানায় মামলা করেন।

শনিবার দুপুরে পুলিশের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী। ওসি জুনায়েত চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনের পুলিশ জানায়, মামলার বাদী মো. বদিউল আলম (৪৩) এর ভাইয়ের স্ত্রী ছেনোয়ারা বেগম গ্রেপ্তারকৃত গিয়াসুদ্দীনের কাছ থেকে ২০২৫ সালের পহেলা সেপ্টেম্বর মাসিক ৫ হাজার টাকা মুনাফায় ৫০ হাজার টাকা সুদে ধার নেন। এক মাসের মাসিক মুনাফার টাকা দিতে না পারায় গিয়াস উদ্দিন ও তার ভাতিজা সোহেলের মনোমালিন্য হয়। এ ঘটনার জের ধরে গত ২২ জুন দুপুরে অপর আসামী গ্রেপ্তারকৃত বোন কহিনুর বেগম পরিকল্পিতভাবে সোহেল ও তার মা ছেনোয়ারা বেগমকে ডেকে নিয়ে যায়। তর্কাতর্কির একপর্যায়ে গিয়াস উদ্দিন ব্যাগে থাকা ধারালো ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে সোহেলের তলপেটে ২টি, ডান পায়ে ২টি, পিটে ৪টি উপর্যুপরি ধারালো ছুরিকাঘাত এবং তার মাকেও আঘাত করে সে। স্থানীয়দের সহযোগিতা উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় তাদের। এরপর থেকে পালিয়ে যান অভিযুক্তরা।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL