শিরোনামঃ

কর্ণফুলী পুলিশের অভিযানে ১৪ জন আটক

ওসমান হোসাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

আনোয়ারা  উপজেলার পারকী বীচ এলাকার একটি আবাসিক হোটেলে কর্ণফুলী থানা পুলিশ অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ১৪ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

 

রবিবার(৫ এপ্রিল) বিকেলে কর্ণফুলী থানার উদ্যোগে আনোয়ারা পারকী বীচের ‘সি-ভিউ’ নামের একটি আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন— মামুন (৪২), মো. আব্দুর রহিম (৪০), আব্দুল হালিম (২৮), মো. জাহিদ উল্ল্যা (২৬), মো. সাকিব (২৩), দীপ্ত বিশ্বাস (২৬), শওকত আলী (২৭), আরফিন আক্তার (২৬), রিয়া দে (১৮), জান্নাত বেগম (২৮), তাসমিন (১৮), সানজিদা আক্তার (১৮), সাদিয়া সুলতানা (১৮) এবং করিমা বেগম (২২)। তারা দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও কক্সবাজার জেলার বাসিন্দা।

 

কর্ণফুলী পুলিশ জানায়, উক্ত হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৭ জন পুরুষ ও ৭ জন নারীকে আটক করা হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL