শিরোনামঃ

চীনের আন্তর্জাতিক AI সামার ক্যাম্পে আমন্ত্রণ পেলেন ঈদগাঁওয়ের কৃতি সন্তান ফাহিম

আজিজুর রহমান রাজু
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালী এলাকার জাফর আলমের ছেলে ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ ফাহিম আন্তর্জাতিক অঙ্গনে এক অনন্য গৌরব বয়ে এনেছেন।

তিনি চীনের স্বনামধন্য Lanzhou University of Technology আয়োজিত LUT International Summer Camp on Artificial Intelligence 2026-এ অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন।

বিশ্বব্যাপী প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা-গবেষণায় পরিচিত এই সামার ক্যাম্পে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীরা একত্রিত হবেন। 

চীনা সরকারের China Scholarship Council (CSC Scholarship)-এর আওতায় নির্বাচিত কয়েকজন বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে মোহাম্মদ ফাহিম অন্যতম হিসেবে সুযোগ লাভ করেন।

আগামী ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত চীনে অনুষ্ঠিতব্য এ আন্তর্জাতিক সামার ক্যাম্পে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), আধুনিক প্রযুক্তি, গবেষণা, একাডেমিক এক্সচেঞ্জ ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ক নানা গুরুত্বপূর্ণ সেশন, সেমিনার ও প্রজেক্টভিত্তিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন তিনি।

জানা গেছে, আগামী ১ জুলাই প্রোগ্রামে অংশ নিতে তিনি বাংলাদেশ থেকে চীনের উদ্দেশ্যে যাত্রা করবেন। 

তার এ আন্তর্জাতিক অর্জনে পরিবার, সহপাঠী, শিক্ষক ও স্থানীয় এলাকাবাসীর মাঝে আনন্দ, গর্ব ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, মোহাম্মদ ফাহিমের এ অর্জন শুধু তার ব্যক্তিগত সফলতা নয়, বরং ঈদগাঁও তথা কক্সবাজারের শিক্ষার্থীদের জন্যও একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত।

এদিকে, তার এ সাফল্যে বিভিন্ন সামাজিক, শিক্ষাবিদ ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সাফল্য কামনা করেছেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL