শিরোনামঃ

উখিয়ায় আড়াই বছরের অবুজ শিশু ‘নো সাইফা’ নিখোঁজ, সন্ধানে পরিবারের আর্তনাদ

মুসলিম উদ্দিন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মুসলিম উদ্দিন
ছবি: মুসলিম উদ্দিন

একটি আড়াই বছরের অবুজ শিশু। যে বয়সে মায়ের কোলে হাসিমুখে খেলা করার কথা, সেই বয়সে সে এখন নিখোঁজ। গতকাল থেকে সম্ভাব্য সব জায়গায় হন্যে হয়ে খুঁজেও মিলছে না তার কোনো সন্ধান। ফুটফুটে এই শিশুটিকে হারিয়ে কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের থিমছড়ি মাঝের পাড়া এলাকার শাহাজাহান সওদাগরের ঘরে এখন শুধুই কান্নার রোল।

​নিখোঁজ শিশুটির নাম নো সাইফা। পারিবারিক সুত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১৯ জুন) বিকেল আনুমানিক ৫টার দিকে সবার অজান্তে নিজ বাড়ি থেকে বের হয় ছোট্ট সাইফা। এরপর দীর্ঘ সময় পেরিয়ে সন্ধ্যা নেমে এলেও সে আর ঘরে ফিরে আসেনি।

​মেয়ের খোঁজে উন্মাদের মতো মা-বাবা ছুটে গেছেন পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের ঘরে। এলাকার ঝোপঝাড়, পুকুরপাড়সহ সম্ভাব্য এমন কোনো জায়গা নেই যেখানে তন্নতন্ন করে খোঁজা হয়নি। কিন্তু চারদিকে ব্যাপক খোঁজাখুঁজির পরও এই প্রতিবেদন লিখা পর্যন্ত কোথাও তার কোনো হদিস মেলেনি। সময় যত গড়াচ্ছে, বুকফাটা আর্তনাদ আর আশঙ্কা তত বাড়ছে সাইফার মা মালেকা বেগমের। আদরের সন্তানকে ফিরে পেতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন এই অসহায় মা-বাবা।

​নিখোঁজ শিশুর বিবরণ:
​নাম: নো সাইফা
​পিতা: শাহাজাহান সওদাগর
​মাতা: মালেকা বেগম
​বয়স: আনুমানিক আড়াই থেকে তিন বছর
​ঠিকানা: থিমছড়ি, ভালুকিয়া পালং (মাঝের পাড়া), রত্নাপালং ইউনিয়ন, উখিয়া, কক্সবাজার।
যোগাযোগের নম্বর: 01880-897304

​সহযোগিতার আকুতি :
কোনো সহৃদয়বান ব্যক্তি যদি এই বিবরণের শিশুর সন্ধান পেয়ে থাকেন কিংবা তার কোনো খোঁজ জেনে থাকেন, তবে মানবিক দিক বিবেচনা করে অবিলম্বে নিচের দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আপনার একটি ছোট তথ্য ফিরিয়ে দিতে পারে একটি মায়ের কোল, শান্ত করতে পারে একটি পরিবারের আহাজারি।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL