শিরোনামঃ

উখিয়ার শিশু নুসাইবা কোথায়? ৬৮ দিনেও মেলেনি সন্ধান, থামছে না স্বজনদের কান্না

মুসলিম উদ্দিন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মুসলিম উদ্দিন
ছবি: মুসলিম উদ্দিন

কোথায় হারিয়ে গেল আড়াই বছরের নিষ্পাপ শিশু ইশরাত জাহান নুসাইবা? একটানা ৬৮টি দিন ধরে উত্তরহীন এক বুকফাটা প্রশ্নের মুখে উখিয়ার ভালুকিয়াবাসী। নিখোঁজের পর থেকে সময় যত গড়িয়েছে, নুসাইবার মা-বাবার হৃদয়বিদারক আর্তনাদে ভারী হয়ে উঠেছে ঘরের চারপাশ। উখিয়ার ঐতিহ্যবাহী রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া মাঝের পাড়ার ফুটফুটে শিশুটির কোনো সন্ধান মেলেনি দীর্ঘ সময় পার হয়ে গেলেও। সন্তানহারা পরিবারের চোখের জল যেন আজ আর কিছুতেই শুকোচ্ছে না।

​ঘটনার সূত্রপাত গত ১৯ জুন (শুক্রবার) বিকেলে। বাড়ির আঙিনায় হাসিখুশি খেলছিল শাহাজাহান সওদাগরের ছোট্ট মেয়ে নুসাইবা। কিন্তু স্বজনদের চোখের অন্তরালে হঠাৎই যেন হাওয়ায় মিলিয়ে যায় অবুঝ শিশুটি। নিখোঁজের ঘটনার পর পেরিয়ে গেছে বহু দিন, বহু রাত; কিন্তু সন্ধান মেলেনি তার।

​ঘটনার ষষ্ঠ দিনে (২৪ জুন) উখিয়া থানার তৎকালীন  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান সশরীরে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ শিশুর স্বজনদের পাশে দাঁড়ান এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় উদ্ধারের আশ্বাস দিয়েছিলেন। ওসির এই পদক্ষেপে পরিবার ও স্থানীয় সচেতন মহলে সাময়িক আশার আলো জাগলেও দীর্ঘ ৬৮ দিনেও দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় পুরো পরিবার এখন গভীর হতাশা ও চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে।

​নুসাইবার মা-বাবার আহাজারি থামছেই না। কান্নায় ভেঙে পড়ে শিশুটির পরিবার জানায়, "আমাদের আদরের কলিজার টুকরা সন্তানটি এতদিন ধরে কোথায়, কেমন আছে! আমরা জানি না। প্রতি মুহূর্ত আমাদের জন্য চরম যন্ত্রণার। আমরা শুধু চাই, প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের অবুঝ সন্তানটিকে জীবিত ও সুস্থ অবস্থায় বা যদি মারাও যায় তাহলে লাশটি হলেও  আমাদের কোলে ফিরিয়ে দিক।"

এ বিষয়ে উখিয়া থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, শিশু নুসাইবাকে উদ্ধারে পুলিশ শুরু থেকেই সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করছে। ইতিমধ্যে আধুনিক প্রযুক্তি, মোবাইল ট্র্যাকিং এবং স্থানীয় তথ্যের ভিত্তিতে সম্ভাব্য একাধিক স্থানে তল্লাশি চালানো হয়েছে। নিখোঁজ শিশুটিকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সব সময় পুলিশের তৎপর রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

​নিখোঁজ শিশুর তথ্য (জিডি অনুযায়ী):
​নাম: ইশরাত জাহান নুসাইবা
​পিতা: মো: শাহাজাহান, মাতা: মালেকা বেগম
​বয়স: আনুমানিক আড়াই থেকে তিন বছর
​ঠিকানা: ভালুকিয়া (২নং ওয়ার্ড), রত্নাপালং ইউনিয়ন, উখিয়া, কক্সবাজার
​যোগাযোগের নম্বর: ০১৮৮০৮৮৭৩০৪

এই অবুঝ শিশুটি কোনো সহৃদয় ব্যক্তি তথ্য পেয়ে থাকলে অবিলম্বে ওপরের মোবাইল নম্বরে কিংবা উখিয়া থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনার একটি ছোট তথ্য ফিরিয়ে দিতে পারে এক মায়ের বুক খালি হওয়া কান্না।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL