শিরোনামঃ

উখিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি গঠন- সভাপতি মাওলানা কলিম উল্লাহ, সেক্রেটারি রায়হান শফিক হাবিব

মুসলিম উদ্দিন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ২০২৭-২৮ মেয়াদের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা হাফেজ কলিম উল্লাহ এবং সেক্রেটারি পদে দায়িত্ব পেয়েছেন মাওলানা রায়হান শফিক হাবিব। এছাড়া কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে মাওলানা আব্দুল গনী এবং সহ-সভাপতি পদে মাওলানা নুরুল আমিন নির্বাচিত হয়েছেন।

​সংগঠন সূত্রে জানা গেছে, ইসলামী মূল্যবোধ ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে উখিয়া উপজেলায় দলের সাংগঠনিক কাঠামোকে আরও সুসংগঠিত এবং গতিশীল করার উদ্দেশ্যে এই নতুন নেতৃত্ব অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটির শীর্ষ নেতৃবৃন্দ আগামী সেশনে উপজেলাজুড়ে ইসলামী দাওয়াতী কার্যক্রম বিস্তার ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
​কমিটি ঘোষণার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সংগঠনের দায়িত্বশীলরা নবগঠিত এই নেতৃত্বকে অভিনন্দন জানাচ্ছেন। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ জালিয়াপালং ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ নবগঠিত উপজেলা কমিটিকে আন্তরিক ও বিপ্লবী শুভেচ্ছা জানিয়েছেন।

​দায়িত্ব গ্রহণের পর এক যৌথ প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মাওলানা হাফেজ কলিম উল্লাহ ও সেক্রেটারি মাওলানা রায়হান শফিক হাবিব উখিয়াবাসীর আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। তারা জানান, সুন্নাহর আলো ও ইসলামী আদর্শের ভিত্তিতে উপজেলার সর্বস্তরে সত্য ও ইনসাফের বার্তা পৌঁছে দিতে এবং স্থানীয় জনগণের সামাজিক ও ধর্মীয় কল্যাণে উখিয়া উপজেলা শাখা সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL