শিরোনামঃ

উখিয়ায় ৪ একর বনের জমি উদ্ধার, ৭ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বনবিভাগ

মুসলিম উদ্দিন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় সরকারি বনভূমি রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে বনবিভাগ। উখিয়া রেঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ একর দখল হয়ে যাওয়া বনভূমি উদ্ধার করা হয়েছে। একই সাথে সরকারি জায়গায় বাণিজ্যিক উদ্দেশ্যে গড়ে তোলা ৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে আভিযানিক দল।
​রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
​অভিযান সূত্রে জানা যায়, উখিয়া সদর বিটের মাছকারিয়ার বিল এবং দোছড়ি বিটের মোহাম্মাদ আলিরঘোনা এলাকায় একশ্রেণীর স্থানীয় ভূমিদস্যু বেআইনিভাবে বনভূমি দখল করে বাণিজ্যিক স্থাপনা গড়ে তুলছিল। খবর পেয়ে বনবিভাগের একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে উচ্ছেদ অভিযান চালায় এবং জবরদখলে থাকা ৪ একর জায়গা সম্পূর্ণ মুক্ত করে।
​অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি, মোছারখোলা বিট কর্মকর্তা দীপক চাকমা এবং বনবিভাগের অন্যান্য কর্মচারীবৃন্দ।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, সরকারি বন সম্পদ ও জমি রক্ষায় বনবিভাগের এ ধরনের জবরদখলবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বনাঞ্চল জবরদখলকারী ও অবৈধ স্থাপনা নির্মাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL