শিরোনামঃ

স্পীটবোটের ভাড়া বেড়ে ১১০ টাকা ক্ষুব্ধ যাত্রীরা

এমকে হামিদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

‎চলমান জ্বালানী সংকটে তেলের দাম বাড়তির ওজুহাতে কক্সবাজার টু মহেশখালী ঘাটে স্পীডবোট ভাড়া জনপ্রতি ১১০ টাকা নির্ধারণ করল উপজেলা প্রশাসন। এতেও ক্ষুব্ধ যাত্রিরা।
‎সোমবার (২০ এপ্রিল) বিকেল ৩ঘটিকার সময় কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রশাসনের কার্যালয়ে মহেশখালী টু কক্সবাজারে নৌপথে স্পীডবোটে
‎মালিক শ্রমিকদের সাথে যাত্রীদের দৈনন্দিন বাড়তি নিয়ে বাকবিতণ্ডায় জড়াইয়ে শৃঙ্খলা নষ্ট রোধ করতে এক আলোচনা সভা তথা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা মহেশখালী উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কর্মরত সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্যব্যক্তিসহ স্পীডবোট মালিক শ্রমিকেরা উপস্থিত ছিলেন। এদিকে স্পীডবোট মালিক শ্রমিকেরা দাবী তুলেন চলমান সংকটে তেলের দাম বৃদ্ধিতে আমরা পোষাতে পারছিনা। তাই জনপ্রতি যাত্রি ১২০ টাকা ভাড়া নির্ধারণ করতে হবে। এসময় সবদিক বিবেচনা করে জনপ্রতি যাত্রি ১১০ টাকা করে ভাড়া নির্ধারণ করেন উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম। তবে এতে ক্ষুব্ধ যাত্রীরা। স্থানীয়রা জানান বর্তমানে শুধু জ্বালানী সংকট নয়! আর্থিকও সংকট। দেশের অবস্থা সারাদেশের ন্যায় দ্বীপ মহেশখালীর অবস্থাও কাহিল। ১১০ টাকা ভাড়া যেন মরার ওপর  খাড়া। তাই তারা অতিশীঘ্রই মহেশখালী টু কক্সবাজার সেতুর দাবী যুক্তিক মনে করেন।

‎মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার জানান- নৌপথে স্পীডবোটের ভাড়ার বিষয়টি সকলের সম্মতিক্রমে ইউএনও স্যার নিরসন করে। দ্বীপের মানুষের সুখে-দুখে উপজেলা প্রশাসন সর্বদা প্রস্তুত। 

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL