সারা বাংলাদেশে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসবাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান -২০২৬ এর বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
এরই ধারাবাহিকতায় গুইমারা উপজেলা প্রশাসনের আয়োজনে, ১২ ই সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্নার সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় একই সাথে মশক নিধন ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী, উপজেলা জামায়াতের আমির ডাঃ রফিকুল ইসলাম, গুইমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল কান্তি দাস, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ জায়নুল আবদীন,হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারিসহ স্কাউটের ছাত্র-ছাত্রী বৃন্দ।
উপজেলা পরিষদ চত্বরের ময়লা আবর্জনা পরিষ্কার শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,আপনাদের নিজ নিজ কর্মক্ষেত্রসহ চারপাশের ময়লা আবর্জনা জঙ্গল, ময়লাযুক্ত জমানো পানি পরিষ্কার রাখুন এবং ডেঙ্গু প্রতিরোধে অন্যকে সচেতন করুন।