শিরোনামঃ

চকরিয়ায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু, পরিবারকে প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান

এম.মনছুর আলম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: এম. মনছুর আলম
ছবি: এম. মনছুর আলম

টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে চকরিয়া উপজেলার কাকারায় বন্যার পানিতে ডুবে মো:ওয়াকিম নামে আড়াই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। 
বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মাইজ কাকারা গ্রামে 
এ ঘটনাটি ঘটে। 
পানিতে ডুবে মারা যাওয়া শিশু ওয়াকিম কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইজ কাকারা গ্রামের সুলতান আহমদের পুত্র।  
কাকারা ইউনিয়ন পরিষদের দায়িত্বরত চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম শিশু মারা যাওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। 
স্থানীয় এলাকাবাসী জানান, গত তিন দিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি চকরিয়া উপজেলার কাকারাসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢলের পানি বৃদ্ধি পেয়ে আজ ভোর থেকে মানুষের বসতঘরে পানি ঢুকতে শুরু করে। সোলতান আহমদের বাড়িতেও বন্যার পানি ঢুকলে তার  পরিবারের সদস্যরা খাটের ওপর অবস্থান নেন। সকাল ১১টার দিকে পরিবারের সদস্যরা যখন খাবার খেয়েছিল, তখন শিশু ওয়াকিমকে তার ভাত খাওয়ান। চোখ লক্ষুর আড়ালে শিশু ওয়াকিম পানিতে পড়ে ডুবে গেছে কেউ ঠেরও পাইনি। পরে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎস ও হাসপাতালে নেয়া হলে তিনি প্রাণে বেঁচে নেই বলে জানিয়েছেন। 
শিশুর বাবা সোলতান আহমদ বলেন, সকালে সবাই খাটের ওপর ভাত খাই। ওয়াকিমকেও তার মা ভাত খাওয়ান। এরপর খাটের ওপর আমরা সবাই থাকলেও ওয়াকিম কখন খাট থেকে পানিতে পড়ে যায় আমরা টেরও পাইনি। যখন তার খোঁজ নিই, তখন তার লাশ পানিতে ভাসছে। পরে তাঁকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নেয়া হলে তার মৃত্যু হয়েছে বলে জানান।
এদিকে বন্যার পানিতে শিশুর মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শনে ছুটে যান  চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার। তিনি সন্তান হারানো বাবা ও পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেন এবং নিহত শিশুর পরিবারকে খাদ্য ও নগদ ২০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন। 
এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দে, কাকারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL