কক্সবাজারের চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলা পরিষদের হলরুম মোহনা মিলনায়তনে চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ারের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জুলাই শহিদ দিবসটি ঘিরে অনুষ্ঠানের শুরুতে মহান জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনে সকল শহিদদের আত্মত্যাগের স্মৃতির প্রতি এক মিনিট নিরবতা পালন করে গভীর শ্রদ্ধা জানানো হয়। তাঁদের অবদান এ দেশের জাতি চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে এমন প্রত্যয় ব্যক্ত করা হয়।
জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
উক্ত অনুষ্ঠানে শহিদদের স্মরণে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জায়নুল আবেদীন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম, জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক হেদায়েত উল্লাহ, পৌরসভা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা কুতুবউদ্দিন হেলালী, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সহ-সম্পাদক আবদুল কাদের প্রাইম, বিভিন্ন জনপ্রতিনিধি, জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃবৃন্দ ও
প্রশাসনিক কর্মকর্তারা।