টানা অবিরাম ভারিবর্ষণে ও মাতামুহুরী নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় পানিতে তলিয়ে যায় পুরো বিস্তীর্ণ জনপদ। বন্যাদুর্গত চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা জলদাশ পাড়া, রসুলাবাদ ও ডেইঙ্গাকাটায় ক্ষতিগ্রস্ত বাসবাসি পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষথেকে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২০জুলাই) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ক্ষতিগ্রস্ত বাসবাসি পরিবারের মাঝে এসব এলাকায় ত্রাণ সামগ্রী তুলে দেন।
ত্রাণ বিতরণের সময় সাথে ছিলেন চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দে, বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জালাল আহমদ সিকদারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব বলেন, সম্প্রতি ভয়াবহ বন্যার কারণে উপজেলার পুরো বিস্তীর্ণ এলাকা বানের পানিতে ডুবে তলিয়ে যায়। এতে বন্যার কারণে গৃহবন্দী হয়ে পড়ে লক্ষ লক্ষ বানবাসি দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। ভয়াবহ এ দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষথেকে বন্যা পরিস্থিতি শুরু থেকে মানবিক সহায়তা হিসেবে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ভয়াবহ এ দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় বন্যাদুর্গত মানুষ স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত সরকারের ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে ইতিমধ্যে সরকার প্রধান জানিয়েছেন। এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্ত বাসবাসি পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।