শিরোনামঃ

সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম বন্দরের সদস্য শামীমুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

পটুয়াখালীর দুমকি উপজেলায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) ও অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ। বর্তমানে তিনি উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে বন্দর কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি এখন আশঙ্কামুক্ত।

শুক্রবার (৩০ মে, ২০২৬) পটুয়াখালীর দুমকি উপজেলাধীন পাঙ্গাশিয়া ব্রীজের ঢাল অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রীজের ঢালে আকস্মিক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনি গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং পরবর্তী উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় স্থানান্তরের ব্যবস্থা গ্রহণ করেন।

আহত হওয়ার পরপরই তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি এখন শঙ্কামুক্ত রয়েছেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, শামীমুজ্জামান ফিরোজের দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা তাঁর শারীরিক অবস্থার দিকে সার্বক্ষণিক নজর রাখছি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর চিকিৎসা চলছে এবং তিনি বর্তমানে বিপদমুক্ত রয়েছেন।"

​তাঁর দ্রুত সুস্থতা কামনায় চট্টগ্রাম বন্দর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL