চট্টগ্রাম নগরীর তুলাতলীতে অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের অবৈতনিক স্কুল চারুলতা বিদ্যাপীঠে উদযাপিত হয়েছে চারুলতার কুরবানী ঈদ ২০২৬। চমেক ২১ ও ডা. পারভেজ করিম এর সহযোগিতায় প্রতিবারের ন্যায় এবারও ঈদের ২য় দিন স্কুলের ১৮০ জন শিক্ষার্থীর পরিবারে কুরবানী গরুর মাংস দেওয়া হয়। এ উপলক্ষে সকালে ২টি গরু কুরবানী দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারুলতার উপদেষ্টা ডা. ইমদাদ হোসেন, ডা. অভীক চৌধুরী, আব্দুল কাদের রবিন ও চারুলতার সভাপতি ইসমাইল চৌধুরী ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাজু চৌধুরী, সহ-সভাপতি লাবিবা ইসলাম সালসাবিল।
ইসমাইল চৌধুরী চমেক ২১ ব্যাচের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, চারুলতা সার্বিক কার্যক্রমে চমেক ২১ ব্যাচের সবসময় সহযোগিতা থাকে। এবার বাচ্চাদের পরিবারে পরিমাণে বেশি মাংস দেওয়ার উদ্দেশ্যে ২টি গরু কুরবানী দেওয়া হয় যার অবদান ডা. পারভেজ করিম স্যার ও চমেক ২১ ব্যাচের। এছাড়া প্রতি রোজার ঈদে বাচ্চাদের নতুন কাপড় প্রদান করে চমেক ২১ ব্যাচ।
উল্লেখ্য ২০২০ সাল থেকে চারুলতা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।