নগরের প্রাণকেন্দ্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের বিপরীতের সড়কটির একটি অংশ দেবে গিয়েছে।এতে প্রচুর যানজট সৃষ্টি হয়ে জন ভোগান্তি দেখা দিয়েছে।ঠিকাদারি প্রতিষ্ঠান দেবে যাওয়া বালির বস্তা দিতে দেখা যায়। তবে কি কারণে দেবে গিয়েছে তার সঠিক কারণ জানাতে পারেনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ(চউক।সিডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আহমদ মঈনুদ্দিন বলেন,দেবে যাওয়া সড়কের ব্যাপারে আমাদের নজরে এসেছে। সঠিক তদন্ত না করা পর্যন্ত কি কারনে দেবে গিয়েছে তা বলা যাচ্ছে না।চকবাজার মেডিকেলের প্রধান গেটের সংলগ্নে হওয়াতে মেডিকেল কলেজ হাসপাতালে আশা রোগী ও রোগীর স্বজনদের ভোগান্তিতে পড়তে হয়েছে। একই সাথে প্রবর্তক মোড় হয়ে ৪দিকে যাতায়াতের করার যোগসূত্র হওয়ায় দীর্ঘ যানজট দেখা দিয়েছে।দেবে যাওয়া সড়কের পাশেই হিজড়া খালে প্রতিরোধ দেয়ালের নির্মাণকাজ চলছে। ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এই কাজ করা হচ্ছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রকল্পটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।
প্রকল্পের আওতায় প্রবর্তক মোড়ে হিজড়া খালের ওপর একটি সেতু প্রায় তিন বছর আগে নির্মাণ করা হয়। বর্তমানে খালের পাশে প্রতিরোধ দেয়াল নির্মাণের কাজ চলছে।আপততে সড়কে ফিতা টানিয়ে দেওয়া হয়। এতে চার লেনের সড়কের দুটি লেন বন্ধ হয়ে যায়। বাকি অংশ দিয়ে যান চলাচল করায় ভোগান্তি তৈরি হয়।