শিরোনামঃ

লামায় সড়ক নির্মাণে ধীরগতি,ভোগান্তি চরমে

মোঃ তৈয়ব আলী
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মোঃ তৈয়ব আলী
ছবি: মোঃ তৈয়ব আলী

বান্দরবানের লামায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঠিকাদারের গাফিলতিতে আরসিসি সড়ক নির্মাণ কাজ ধীরগতিতে চলায় জনদুর্ভোগ চরমে।

লামা বাজার হইতে চেয়ারম্যান পাড়া পর্যন্ত  আরসিসি সড়ক নির্মাণ কাজ চলতি অর্থ
বছরেও শেষ না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

নির্মাণাধীন এ সড়কে পৌর এলাকা ও উপজেলার কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ ঠিকাদারের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠেছে বাড়ছে ক্ষোভ।

লামা পৌরসভার জনগুরুত্বপূর্ণ এই সড়কটি লামা বাজার হইতে চেয়ারম্যান পাড়া পর্যন্ত আরসিসি ঢালাই সড়ক দৈর্ঘ্য ২শত ৮৩ মিটার ও ১৮ ফুট প্রশস্তকরণ, কাজ বন্ধ থাকায় সড়কটিতে চলাচলকারী শত শত যানবাহন এবং এলাকাবাসী প্রতিনিয়ত দুর্ভোগের মধ্যে পড়ছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
 
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সরেজিমন ঘুরে দেখা গেছে, একপাশে রাস্তা সম্পূর্ণ বন্ধ করে সড়কে ঢালাইয়ের কাজ বন্ধ রাখা হয়েছে। বৃষ্টির কারণে গর্তে পানি জমে যাওয়ায় চরম বিপাকে পড়ছে ব্যস্ততম এ সড়ক দিয়ে চলাচলকারী শত শত যানবাহন ও পথচারী। মাত্র ৩ মিনিটের সড়ক পার হতে কখনও কখনও সময় লাগছে এক থেকে দেড় ঘণ্টা। এতে ঘটছে দুর্ঘটনা।

স্থানীয় ব্যবসায়ি ও শিল্প-সংশ্লিষ্টরা বলছেন, গুরুত্বপূর্ণ এই সড়কে যানবাহন আংশিক বন্ধ থাকায় পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে।

মোটরসাইকেল আরোহী রিয়াদ উদ্দিন বলেন, উন্নয়নের নামে ভোগান্তি শুরু হয়েছে। কষ্ট লাঘবের জন্য সড়কের উন্নয়ন অথচ কষ্ট আরো বেড়ে গেছে। 

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, এই রাস্তার অবস্থা অনেক খারাপ। মানুষ অনেক ভোগান্তির মধ্যে আছে। কয়েকদিন পরপরই টমটম উল্টে যায়। গত কয়েক দিনে আটো রিক্সা ও মোটর সাইকেল আরোহী দূর্ঘটনার স্বীকার হন এতে অনেকে গুরুতর আঘাত পেয়ে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে মোঃ সাগর বলেন, লাগাতার বৃষ্টির কারণে কাজ করতে না পারায় বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। এ সপ্তাহে পুনরায় কাজ শুরু হবে। দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে।  

সংশ্লিষ্ট অফিস সূত্র জানায়, ৬৯ লক্ষ ৪১ হাজার ৪ শত ১৯ টাকা টাকা ব্যয়ে লামা বাজার হইতে চেয়ারম্যান পাড়া পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণ কাজ বাস্তবায়নের দায়িত্ব পায় লামা ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মাওলা ট্রেডার্স। কাজটি চলতি বছরের ২ জুন সমাপ্তি হওয়ার কথা রয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কতৃপক্ষ। 

লামা উপজেলা প্রকৌশলী মোঃ আবু হানিফ বলেন, বৃষ্টির কারনে কিছুদিন কাজ বন্ধ ছিল। ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে। তিনি দ্রুত কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL