নাইক্ষ্যংছড়ি
মঙ্গলবার (২৮ এপ্রিল) ২০২৬ খ্রি.
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে রাবার বাগানের কাজ শেষে বাড়ি ফিরতি পথে ফাঁড়িখাল পার হওয়ার সময় এক রাবার শ্রমিকের মৃত্যু হয়েছে।
তার নাম মোহাম্মদ মোস্তাক আহমদ (৬০)। সে স্থানীয় তুফান আলী পাড়ার মৃত ওলা মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোস্তাক এক শ্রমজীবি। সে রাবার বাগানের শ্রমিক। প্রতিদিনকার ন্যায় সে সকাল ৬ টার দিকে বাগানে কাজ করতে বাড়ি থেকে বের হয়। প্রতিদিন কাজ শেষে বাড়িতে ফেরে বিকেল ৩ টার দিকে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকেও প্রতিদিনকার ন্যায় বাড়ি ফেরার সময় বছরের প্রথম কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে সে। তবুও তাকে বাড়ি ফিরতেই হবে। তাই সাহস করে বাড়ি পৌঁছার আগে জনৈক সজল কোম্পানীর রাবার ফ্যাক্টরির অদূরে ফাঁড়ি খাল পার হতে গিয়ে সে মারা যায়।
তারা আরো বলেন,তাদের ধারণা দুর্বল এ ব্যক্তি বৃষ্টিতে ভিজে আরো দুর্বল হয়ে পড়ে। খাল পার হওয়ার সময় ঢলের পানির চৌলায় ( বালুর গর্ত) পড়ে তার মৃত্যু হয়। পরে ভেসে এসে গাছের ঝুঁপে আটকে পড়ে। লোকজন দেখে তাকে উদ্ধার করেন।
আবার অনেকে বলেন খাল পার হওয়ার সময় খালের মাঝখানে পৌঁছলে বজ্রপাতে সে পানিতে পড়ে মারা যায়। তার লাশ স্থানীয় উদ্থার করে খালের পাড়ে তুলে রাখে৷ তপের পুলিশে খবর দেয় তারা। পুলিশ এসে তাকে বাইষারী পুলিশ নিয়ন্ত্রনে নিয়ে নেয়।
নাইক্ষ্যংছড়ি থানা ওসি (তদন্ত) মোহাম্মদ একরামু উল্লাহ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে তার মৃত্যুর ২ কারণ বলে ধারণা করা হয় । এক হয়ত ঢলের পানিতে পা ফসকে গিয়ে দুই, নয়তো বজ্রপাতে। তার বিষয়ে অপমৃত্যু মামলা হচ্ছে। তবে অন্য কোন কারণ তারা দেখছেন না। কারণ সে নিতান্ত গরীব ও দিনমজুর।