শিরোনামঃ

বান্দরবানে মাতামুহুরী নদী থেকে বালু উত্তোলন একজনকে ২০ দিনের কারাদণ্ড

বান্দরবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে মোঃ শাহাদাত হোসেন নামের একজনকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) সন্ধ্যা ৭ দিকে উপজেলার টিটিএন্ডডিসি এলাকায় মাতামুহুরী নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে এ রায় দেন স্থানীয় প্রশাসন।

দণ্ডপ্রাপ্ত মো: শাহাদাত হোসেন উপজেলার পৌরসভা এলাকার ৪ নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়ার শাহাজান মোল্লার ছেলে।

বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আদালত পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ মঈন উদ্দিন । 

উপজেলা প্রশাসন জানায়, সন্ধ্যার ৭ টার দিকে মাতামুহুরী নদীর পাড়ে অবৈধ বালু উত্তোলন কার্যক্রম চালানোর সময় এলাকাবাসীদের সাথে দণ্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। পরে তাকে উপজেলা প্রশাসন কার্যালয়ে এনে ২০ দিনের কারাদণ্ড প্রদান করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।

লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন বলেন, অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে বিশ দিনের জেল দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL