শিরোনামঃ

মানবকল্যাণে আত্মনিয়োগের মাধ্যমেই মানুষের মন জয় করতে হবে: শাহজাহান চৌধুরী এমপি

আরিফুল ইসলাম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

মানবকল্যাণ ও নৈতিক সমাজ বিনির্মাণে সবাইকে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

শুক্রবার দুপুরে সাতকানিয়ার মাদার্শা ইউনিয়নের লিচুবাগান এলাকায় ইমরুবারের উদ্যোগে আয়োজিত সাধারণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শাহজাহান চৌধুরী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) নবুয়ত প্রাপ্তির আগেই সমাজসেবা, সত্যবাদিতা ও মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করেছিলেন। তাঁর আদর্শ অনুসরণ করেই একটি ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে ইসলামের নৈতিক শিক্ষা বাস্তবায়ন করা গেলে দুর্নীতি, অন্যায় ও সামাজিক অবক্ষয় দূর করা সম্ভব। সমাজের প্রতিটি মানুষকে মানবসেবায় এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা প্রফেসর ড. আ এফ এম খালেদ হোসেন এবং সভাপতিত্ব করেন, কে এম আবু মুসা।

প্রধান বক্তা সাবেক ধর্ম উপদেষ্টা প্রফেসর ড. এ এফ এম খালেদ হোসেন তাঁর বক্তব্যে বলেন, ইসলামের সুমহান আদর্শ কেবল একটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, বরং সমগ্র মানবজাতির মুক্তির পথ। তিনি দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সকল মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান। 

তিনি আরও বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, বিভাজন ও অস্থিরতা দূর করতে ইসলামের শান্তি, ন্যায় ও মানবকল্যাণের বাণী ছড়িয়ে দিতে হবে। ব্যক্তি ও সমাজ জীবনে ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

উক্ত অনুষ্ঠানে সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ জসিম উদ্দীন, মাদার্শা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল আলম চৌধুরী, মোহাম্মদ ইব্রাহীম, সাবেক ছাত্রনেতা নুরুল আমিন ও ফরিদুল আলমসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL