শিরোনামঃ

একটি গুলিতে বদলে যায় জীবন, পাঁচ বছর পর হাইকোর্টের নির্দেশে স্বাধীন তদন্ত

ছাত্রদল নেতা সাইফুলের বাম পা হাঁটুর ওপর থেকে বিচ্ছিন্ন, ২০২১ সালের ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত কমিটি গঠনের নির্দেশ; পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবির রিটে রুল জারি

আলী আশরাফ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

রিট আবেদনে দেওয়া বিবরণ ও আইনজীবীর বক্তব্য অনুযায়ী, ২০২১ সালের ১৬ জুন সকালে বায়েজিদ বোস্তামী থানা এলাকার একটি হোটেল থেকে সাদা পোশাকে থাকা কয়েকজন পুলিশ সদস্য সাইফুল ইসলামকে একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যান। এরপর তাকে কোথায় রাখা হয়েছিল, সে বিষয়ে পরিবারের সদস্যদের কাছে কোনো স্পষ্ট তথ্য ছিল না বলে অভিযোগে উল্লেখ করা হয়।
রিটের আইনজীবী আমীনূর রহমান শেখের ভাষ্য, পরদিন ১৭ জুন দিবাগত রাত ১টার দিকে সাইফুলকে অজ্ঞাত একটি স্থানে নিয়ে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তার বাম হাঁটুতে পরপর দুটি গুলি করা হয় বলে অভিযোগ করেন তিনি।
পরে সাইফুলকে অস্ত্র আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয় এবং আদালতে সোপর্দ করা হয়। কিন্তু গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। শেষ পর্যন্ত সংক্রমণ ও গুরুতর জটিলতার কারণে বাম পা হাঁটুর ওপর থেকে বিচ্ছিন্ন করতে হয় বলে রিটের বিবরণে উল্লেখ করা হয়েছে।
একটি পা হারানোর ক্ষতি কোনো অর্থেই পুরোপুরি পূরণ করা সম্ভব নয়। পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি সেই অপূরণীয় ক্ষতির আইনি প্রতিকার চাওয়ারই অংশ। এখন তার প্রত্যাশা, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নিরপেক্ষ তদন্ত হবে, অভিযোগের সত্যতা বেরিয়ে আসবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার পর হাইকোর্টের এই নির্দেশ সাইফুলের ন্যায়বিচার পাওয়ার আইনি লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL