শিরোনামঃ

চন্দনাইশে অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, চাঞ্চল্য

চন্দনাইশ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চন্দনাইশে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার বৈলতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জামতল এলাকা থেকে আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে জামতল এলাকার একটি দোকানের সামনে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় পথচারীরা। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা খবর দিলে চন্দনাইশ থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

​পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, নিহতের শরীরে একাধিক মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। ফলে অন্য কোনো স্থানে পরিকল্পিতভাবে তাকে হত্যার পর গভীর রাতে লাশটি চন্দনাইশের এই নির্জন এলাকায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

​ঘটনাস্থল পরিদর্শন শেষে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম সিকদার জানান, "নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। সিআইডি বা পিবিআই-এর সহযোগিতায় বায়োমেট্রিক প্রযুক্তির মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া নিহতের শরীর থেকে বিভিন্ন আলামত ও তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়েছে।"

​পুলিশ আরো জানায়, লাশের সূরতাহাল প্রতিবেদন প্রস্তুতের পর আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL