শিরোনামঃ

ফটিকছড়িতে ইটভাটার গর্তের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মো. সাহাবুদ্দীন সাইফ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চট্টগ্রামের ফটিকছড়িতে ইটভাটার জন্য খনন করা গর্তের পানিতে ডুবেদুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভূজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশুরা হলো— ওই এলাকার হাবিবুর রহমানের মেয়ে সাকি (৮) এবং একই এলাকার জাগির হোসেনের মেয়ে সানজিদা (১১)। তারা সম্পর্কে প্রতিবেশী এবং স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুদের বাড়ির পাশে একটি ইটভাটার জন্য সম্প্রতি গভীর গর্ত খনন করা হয়েছিল। গত কয়েক দিনের বৃষ্টিতে সেই গর্তে পানি জমে যায়। আজ সকালে বাড়ির পাশে খেলার এক পর্যায়ে সাকি অসাবধানতাবশত গভীর গর্তের পানিতে পড়ে যায়। তাকে ডুবতে দেখে সানজিদা বাঁচাতে এগিয়ে গেলে সেও পানিতে তলিয়ে যায়।

দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গর্তের পানিতে তাদের ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। ইটভাটার অপরিকল্পিত গর্ত খননের কারণে আজ দুটি নিষ্পাপ প্রাণ অকালে ঝরে গেল। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।"

ভূজপুর থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে এ ঘটনায় কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL