শিরোনামঃ

অন্ধকারে লক্ষ্মীছড়ির জূর্গাছড়ি পাড়া, আত্মসাতের অভিযোগ।

আনিছুর রহমান, লক্ষ্মীছড়ি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার ১নং লক্ষ্মীছড়ি সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব জূর্গাছড়ি পাড়ায় দীর্ঘ আট বছর ধরে বিদ্যুৎ সংযোগ না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় বিদ্যুতের খুঁটি ও তার ঝুলিয়ে রাখা হলেও আজ পর্যন্ত ঘরে আলোর মুখ দেখেনি এলাকাবাসী। সেই সাথে বিদ্যুৎ সংযোগের আশায় তৎকালীন উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে বিদ্যুৎ বিভাগের  কর্তৃপক্ষের বরাবরে দেওয়া এলাকার দরিদ্র মানুষের কষ্টার্জিত ৮৬ হাজার টাকার কোনো সন্ধান না পাওয়ায় ক্ষোভ ও হতাশা বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে।
​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন আগে পূর্ব জূর্গাছড়ি পাড়ায় বিদ্যুৎ লাইন নেওয়ার জন্য সরকারিভাবে খুঁটি ও তার টানানো হয়। বিদ্যুৎ চালুর আশ্বাসে এলাকার অস্বচ্ছল ও দরিদ্র মানুষের কাছ থেকে তৎকালীন উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে  বিদ্যুৎ বিভাগের  (REB) কর্তৃপক্ষের দেওয়ার কথা বলে সর্বমোট ৮৬ হাজার টাকা সংগ্রহ করা হয়। কিন্তু আট বছর পেরিয়ে গেলেও বিদ্যুৎ সংযোগ তো দূরের কথা, ওই টাকা এবং সংশ্লিষ্টদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না।
​বিদ্যুতের অভাবে এই এলাকার শিক্ষার্থীদের পড়ালেখা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রাতের অন্ধকারে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন নারী, শিশু ও বৃদ্ধরা। এছাড়া এলাকার আধুনিক যোগাযোগ ও অর্থনৈতিক কার্যক্রমও স্থবির হয়ে আছে।
​একদিকে বিদ্যুতের চরম অভাব, অন্যদিকে সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা হারিয়ে যাওয়ার ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো মানসিকভাবে ভেঙে পড়েছেন। এই অচলাবস্থা নিরসনে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
​অবিলম্বে এই রহস্যজনক পরিস্থিতির সুষ্ঠু তদন্ত ও উদঘাটনপূর্বক দায়ীদের আইনের আওতায় এনে পূর্ব জূর্গাছড়ি পাড়ায় দ্রুত বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য জেলা প্রশাসক, খাগড়াছড়ি এবং উপজেলা প্রশাসন, লক্ষ্মীছড়ির জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL