নাইক্ষ্যংছড়ি সীমান্তের জিরো লাইন থেকে বিপুল টাকা নিয়ে ২ চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায়
মঙ্গলবার (২১ জুলাই)সন্ধ্যায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ মো:মোজাম্মেল হক।
বিজিবি সুত্র জানান,সোমবার বিকেলে আটকের পর তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবকদ করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) সীমান্তে বিপুল টাকায় আটক ২ জনকে থানায় সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলো: ছুরত আলম (৩২) ও আমানুল্লাহ (৪০)। তাদের কাছ থেকে ১ লাখ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।
সুত্র আরো জানান,আটক ব্যক্তিদের সীমান্তের ৫০ নম্বর পিলার এলাকার নো ম্যান্স ল্যান্ড থেকে আটক করেছে ১১ বিজিবি আওতাধীন লেবুছড়ি বিওপি জোয়ানরা।
১১ বিজিবি অধিনায়ক লে:কর্ণেল মো:ফয়জুল কবির বলেন, বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী। যে কোন ধরণের
অবৈধ কর্মকান্ড বিজিবি কঠোর হস্তে দমন করবে। এতে ছাড় দেয়া হবে না।