শিরোনামঃ

সীমান্তের ঘুমধুম পয়েন্টে মাদকবিরোধী অভিযানে ৬০ হাজার ইয়াবা জব্দ

মাঈনুদ্দিন খালেদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মাঈনুদ্দিন খালেদ
ছবি: মাঈনুদ্দিন খালেদ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করেন ৩৪ বিজিবি।

 সোমবার (১৯ জুলাই)সকাল সাড়ে ৯ টার  ঘটিকায় ঘুমধুম বিওপি’র বিশেষ টহলদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার- ৩১ থেকে ১ কিলোমিটার  বাংলাদেশের অভ্যন্তরে কাস্টমস মোড় ডাক বাংলা নামক এলাকায় মাদক বিরোধী এই অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় তারা  মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম বিজিবি দল। 
বিষয়টি নিশ্চিত করেন ৩৪ বিজিবি 
 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম। 


অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয় বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
আর উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবা ট্যাবলেটের ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে কক্সবাজারবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL