শিরোনামঃ

নাইক্ষ‍্যংছড়ি চাকঢালা বাজার এলাকা থেকে ইয়াবা,সিএনজি সহ আটক- ২

মাঈনুদ্দিন খালেদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মাঈনুদ্দিন খালেদ
ছবি: মাঈনুদ্দিন খালেদ

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা বাজার এলাকা থেকে মাদকবিরোধী অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বিজিবি । এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজি, দুটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করেন তারা। 
বুধবার (২৯ জুলাই) দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর চাকঢালা বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে আটককৃতরা হলো ককসবাজারের রামু উপজেলার তেচ্ছিপুল ও ফতেহখারকুল এলাকার বাসিন্দা মো. নুরুল হাশেম (৩৫), পিতা: মৃত মালেকুজ্জামান, গ্রাম: উত্তর ফতেখারকুল এবং মো. হাসান আলী (২০), পিতা: আবু বক্কর। 

এ বিষয়ে ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি জানান, সীমান্ত পিলার-৪৪ থেকে প্রায় সাড়ে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাকঢালা বাজার এলাকায় অভিযান চালিয়ে চাকঢালা থেকে নাইক্ষ্যংছড়িগামী একটি সিএনজি তল্লাশি করা হয়। এ সময় চালকের আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত মালামাল এবং আটক দুই আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL