শিরোনামঃ

নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশীর বাম পা বিচ্ছিন্ন

মাঈনুদ্দিন খালেদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের 
৪৭ ও ৪৮ নম্বর পিলার সীমান্তের জারুলিয়াছড়ির আগা নামক স্থানের ওপারে শূণ্যরেখায় ল্যান্ডমাইন বিস্ফোরণ এক বাংলাদেশী যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়েছে। তাকে মুমূর্ষু অবস্থায় ককসবাজারের একটি হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন বলে জানা গেছে। 

আহত যুবকের নাম আবদুল করিম(২৩)।
সে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড়ের জারুলিয়াছড়ি গ্রামের মাকবুল হোসেনের ছেলে। 

স্খানীয়রা জানান, জানান ২৮ জুলাই মঙ্গলবার দুপুরে  যুবক আবদুল করিম চোরাকারবার কাজে সেখানে গেলে  এ দু:ঘটনা শিকারে পড়ে । তাকে বর্তমানে ককসবাজারের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে পারিবারিক  সূত্রটি নিশ্চিত করেন  এ প্রতিবেদককে। 

ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির দখলকৃত সীমান্তবর্তী এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণের ফলে সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। এ ঘটনায় বাংলাদেশি এ যুবক গুরুতর আহত হয়েছেন। 
খবর পেয়ে ১১ বিজিবি বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। দেখা যাচ্ছে টহলও বাড়িয়েছে তারা। তবে এবিষয়ে কোন কথা বলতে রাজি হয় নি তারা।
 

এ বিষয়ে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদ প্রশাসক ( মেয়াদোত্তীর্ণ হওয়ায় চেয়ারম্যানের পরিবর্তে নিয়োগ ) ও যুব উন্নয়ন অফিসার মো:মাহবুব ইলাহী জানান, তিনি এইনমাত্র জানতে পারলেন বিষয়টি। তার এলাকার বাসিন্দা হিসেবে 
তিনি বিষয়টি আরো বিস্তারিত জানতে
তার ওয়ার্ড় মেম্বারকে দায়িত্ব দিযেছেন।

বিষযটি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি অফিসার ইনচার্জ মো:মোহাম্মল হক। তিনি বলেন,বর্তমানে নাইক্ষ্যংছড়ি থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL