শিরোনামঃ

নাইক্ষ্যংছড়িতে হামেরটিকাতে বাদপড়া শিশুদের পুনরায় টিকাদান শুরু স্বাস্থ্য বিভাগের

মাঈনুদ্দিন খালেদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে হামের টিকায় বাদ পড়া শিশুদের পুনরায়  টিকাদান শুরু  করলেন সংশ্লিরা। 

 উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন,স্বাস্থ্য মন্ত্রনালয়ের বিশেষ কর্মসূচির আওতায় গত ২৬ জুলাই থেকে পাড়াভিত্তিক স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনছেন। পাশাপাশি হামে আক্রান্ত রোগীদের শনাক্ত করে হাসপাতালে নেওয়া এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল মনজুর বলেন, এখন পর্যন্ত উপজেলায় হামের বড় ধরনের সংক্রমণ নেই। তাই আতঙ্কিত হওয়ার কারণ নেই। কেউ আক্রান্ত হলে স্বাস্থ্য বিভাগের টিম প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেবে। তিনি হামের লক্ষণ দেখা দিলে দ্রুত স্বাস্থ্য বিভাগকে জানানোর জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL