শিরোনামঃ

থানার হাট পৌর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

পটিয়া প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: দৈনিক দেশের কথা
ছবি: দৈনিক দেশের কথা

‘সাফল্যের অগ্রযাত্রায় আমরা ঐক্যবদ্ধ’—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়া পৌরসভার থানার হাট পৌর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদ-২০২৬-এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) থানার হাট মসজিদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম (সওদাগর)। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও ক্লাব রোড ব্যবসায়ী সমিতি, পটিয়ার সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার হাট পৌর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সদস্য আবদুস সাত্তার (সওদাগর)।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন খতম ও মিলাদ-কিয়ামের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন জনাব নুরুল ইসলাম সওদাগর। অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন পটিয়ার জনপ্রিয় নাতশিল্পী মেহেরাজুল আলম আল-কাদেরী।

এ সময় নবনির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি আবদুল জব্বার (সওদাগর), সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ (সওদাগর), আবদুস ছাত্তার (কালু সওদাগর) ও সামশুল আলম (সওদাগর), সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (সওদাগর), সহ-সাধারণ সম্পাদক ইয়াকুব নবী (মারুফ সওদাগর), অর্থ সম্পাদক আবদুল কাদের (সওদাগর), সহ-অর্থ সম্পাদক মোরশেদুল আলম (সওদাগর), সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম (সওদাগর), সমাজকল্যাণ সম্পাদক আবু তাহের (সওদাগর), প্রচার সম্পাদক মোহাম্মদ সেলিম (সওদাগর) ও দপ্তর সম্পাদক সাইফুল ইসলামসহ কার্যকরী পরিষদের সদস্যদের আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত করা হয়।

এছাড়া সমিতির সম্মানিত উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা আবুল মাসুম মাস্টার এবং সদস্য আবু ছৈয়দ (সওদাগর), করিমুল ইসলাম (সওদাগর), নুরুল ইসলাম (সওদাগর), আবদুর রশিদ (সওদাগর), ইসমাইল (সওদাগর) ও মুহাম্মদ আরিফ (সওদাগর)-কেও অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত করা হয়।

অনুষ্ঠানে নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির সকল সদস্যকে ক্রেস্ট প্রদান করে বরণ করে নেওয়া হয়। এ সময় অতিথি ও সমিতির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান এবং তাদের সফলতা কামনা করেন।

বক্তারা বলেন, ব্যবসায়ীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। থানার হাট পৌর বাজারের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও বাজারের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সবশেষে থানার হাট পৌর বাজারের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পরে অনুষ্ঠানে আগত অতিথি, ব্যবসায়ী ও উপস্থিত সকলের জন্য রাতের খাবারের আয়োজন করা হয়।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL