শিরোনামঃ

বাঁশখালীতে ভুয়া দাখিলা তৈরি করে প্রতারণা: যুবকের কারাদণ্ড ও জরিমানা

বাঁশখালী প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ভুয়া দাখিলা তৈরি করে প্রতারণার অভিযোগে রিপন উদ্দিন (২৫) নামে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা অর্থদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কালীপুর সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন একটি শপিং কমপ্লেক্সের নিচতলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রিপন উদ্দিন উপজেলার কাথরিয়া ইউনিয়নের  বাগমারা এলাকার বাসিন্দা।
প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করতেন। এছাড়া, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ক্লোন দাখিলা তৈরি ও সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং ভিডিও স্বীকারোক্তিতে তিনি প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। এ সময় বাঁশখালী থানা পুলিশের সদস্যরা তাকে সহযোগিতা করেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “ভূমি সংক্রান্ত সেবা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা কোনোভাবেই সহ্য করা হবে না। ভুয়া পরিচয় ব্যবহার করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে দাখিলা তৈরি করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL