শিরোনামঃ

বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে রাতভর অভিযান বালুভর্তি ট্রাক জব্দ

ছৈয়দুল আলম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নের পাহাড়ি এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্বিতীয় ধাপে রাতভর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত প্রায় ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানি আকন।
অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনে জড়িতরা ব্যবহৃত ড্রেজার মেশিনসহ পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে বালুভর্তি একটি মিনি ডাম্পার ট্রাক জব্দ করা হয়।
জব্দকৃত ট্রাকটি পুইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. বাবুল, ৬ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. দেলোয়ার হোসেন এবং যে বাড়ির উঠান থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে, ওই বাড়ির মালিকের বড় ছেলে মো. বাবুলের জিম্মায় রাখা হয়েছে।
প্রশাসন জানায়, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL