শিরোনামঃ

বাঁশখালীতে নিখোঁজ শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

বাঁশখালী উপজেলায় নিখোঁজ হওয়া এক শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে বাঁশখালী থানাধীন শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিরচর এলাকার নুরু মার্কেটস্থ “মাদ্রাসাতুল মদিনা” মাদ্রাসা থেকে মোহাম্মদ রহমান (৯), প্রকাশ আব্দুল রহমান, নিখোঁজ হয়। সে বাহারছড়া ইউনিয়নের রত্নপুর এলাকার বাসিন্দা নুরুল আলম ও জোলখা বেগমের সন্তান।
নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে ২৩ এপ্রিল শিশুটির নিখোঁজের বিষয়টি বাঁশখালী থানায় অবহিত করা হলে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে।
বাঁশখালী থানার এসআই রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে একই বাঁশখালী থানাধীন বৈলছড়ি বাজার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হন।
উদ্ধারের পর শিশুটিকে সুস্থ অবস্থায় তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL