শিরোনামঃ

বাঘাইছড়িতে অবৈধ ভাবে ভারতে পাচারের সময় দুইশত লিটার জ্বালানি তেল জব্দ

সালাউদ্দিন শাহিন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের অভিযানে অবৈধ ভাবে জ্বালানি তেল পাচারের সময় ২০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মারিশ্যা জোন ২৭ বিজিবির পক্ষ থেকে এ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কতিপয় অসাধু ব্যবসায়ী অধিক লাভের উদ্দেশ্যে অবৈধভাবে মাঝিপাড়া সীমান্ত সড়ক ব্যবহার করে বাংলাদেশ হতে ভারতে পেট্রোল পাচার করছে। 

উক্ত তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে একটি টহল দল মাঝিপাড়া সীমান্ত সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে। 

উক্ত অভিযান পরিচালনাকালীন সময় উগলছড়ি এলাকার রাস্তার উপর অজ্ঞাত অসাধু ব্যবসায়ী বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে ২০০ লিটারের ০১টি জ্বালানী পেট্রোলের ব্যারেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল ২০০ লিটার জ্বালানী পেট্রোল উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত পেট্রোলের সিজার মূল্য ২৮,০০০.০০ (আঠাশ হাজার) টাকা।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL