শিরোনামঃ

কর্ণফুলীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

কর্ণফুলী প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্ণফুলী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেবুনেসা কেয়া’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা এবং মেডিকেল অফিসার ডা. আরিফা সুলতানা।


এ সময় উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও কর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, অপুষ্টি দূরীকরণ এবং সুষম খাদ্য গ্রহণে জনসচেতনতা বৃদ্ধিতে জাতীয় পুষ্টি সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার পাশাপাশি শিশু, কিশোর-কিশোরী ও মাতৃস্বাস্থ্যের প্রতি বিশেষ গুরুত্বারোপ করা প্রয়োজন।


অনুষ্ঠানে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক আলোচনা, বিভিন্ন কর্মসূচি ও দিকনির্দেশনা তুলে ধরা হয়। শেষে দেশের সার্বিক পুষ্টি পরিস্থিতির উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL