শিরোনামঃ

কর্ণফুলীতে সিএনজি চালক যুবকের মরদেহ উদ্ধার

ওসমান হোসাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক সিএনজি চালক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সিএমপি কর্ণফুলী থানা পুলিশ।

‎বুধবার (১৫ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রুবেল (২৬) পেশায় একজন সিএনজি চালক ছিলেন এবং স্থানীয় বাসিন্দা মোঃ সেলিম ও নুর জাহানের প্রথম পুত্র।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রুবেল নিজ ঘরে গামছা দিয়ে ফাঁস নেন। বিকালে মা ও বোন খাবারের পানি সংগ্রহ করে ফিরে আসে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে এলাকাবাসীর সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

‎নিহতের মা' নুর জাহান জানান, রুবেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার কারণে তিনি প্রায়ই পরিবারে অশান্তি সৃষ্টি করতেন এবং বিভিন্ন বিষয় নিয়ে হতাশায় ভুগতেন। তিনি বলেন, “নেশার কারণে ওর আচরণ দিন দিন খারাপ হচ্ছিল। অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। হয়তো রাগ-অভিমান বা হতাশা থেকেই এমন কাজ করেছে।”

‎স্থানীয় বাসিন্দারাও জানান, রুবেলের মাদক গ্রহণের অভ্যাস ছিল এবং এ কারণে তিনি সামাজিক ও পারিবারিকভাবে নানা সমস্যার মুখোমুখি হন। তাদের মতে, এলাকায় মাদকের সহজলভ্যতা তরুণদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে, যা এমন মর্মান্তিক ঘটনার জন্ম দিচ্ছে।

‎এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL