শিরোনামঃ

চট্টগ্রামে শনিবার থেকে শুরু হতে যাচ্ছে ১৫তম আন্তর্জাতিক উইম্যান'স এসএমই এক্সপো বাংলাদেশ

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি  এর উদ্যোগে আগামী ১১ এপ্রিল ২০২৬ বিকাল চারটায় থেকে বন্দরনগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী '১৫তম ইন্টারন্যাশনাল উইম্যান'স এসএমই এক্সপো বাংলাদেশ ২০২৬'।   আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিডব্লিউসিসিআই ভাইস প্রেসিডেন্ট ও মেলা কমিটির  চেয়ারপারসন লুৎমিলা ফরিদ এই ঘোষণা দেন। মেলা কমিটির চেয়ারপারসন ও সিডব্লিউসিসিআই-এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ জানান ‌,মেলায় প্রায় ৩৫০টি স্টল ও ২০টি প্যাভিলিয়ন যার মধ্যে ১০০ টি স্টল নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ 'উইম্যান জোন' ও স্বল্প মূল্যে স্টল বরাদ্ধ এবং দেশীয় পণ্যকে অগ্রাধকিার, প্রচার এবং প্রসারের লক্ষ্যে হস্তশিল্পজাত পণ্য উৎপাদনকারী উদ্যোক্তাদের প্রাধান্য দিয়ে তাদের জন্য আলাদা জোন রাখা হয়েছে। ভারত, চীন, থাইল্যান্ড ও পাকিস্তানের উদ্যোক্তাগণ তাদের পণ্য নিয়ে অংশগ্রহণ নিশ্চিত করেছেন।  তিনি জানান, শিশুদের জন্য থাকছে আকর্ষণীয় বিনোদন পার্ক। নগরীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে টিকিটের ব্যবস্থা করা হয়েছে।অন্যান্য সুবিধা: নিশ্চিদ্র নিরাপত্তার জন্য...

কর্ণফুলীতে হেরোইন ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

কর্ণফুলীতে হেরোইন ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩