চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা মৌলভীবাজারে ফ্রেঞ্চ এন্ড সেইফের নতুন আউটলেট উদ্বোধন করা হয়েছে। মিষ্টি, বেকারি ও বিভিন্ন খাদ্যপণ্যের সমাহার নিয়ে প্রতিষ্ঠানটি নতুন এই শোরুমের কার্যক্রম শুরু করেছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শোরুমের উদ্বোধন করেন তরুণ উদ্যোক্তা ও সাংবাদিক মুহাম্মদ ওসমান হোসাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক সংগঠক ও ফ্রেঞ্চ এন্ড সেইফের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আর এস নিজাম উদ্দিন, ফরিদ উদ্দিন, মৌলভীবাজার সুলতান মার্কেটের মালিক জয়নাল আবেদীন (মদন), নাঈম উদ্দিন আরাফাত, চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ হাসান, সাউথ চট্টগ্রাম ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ গোলাম মোস্তফা, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব মোহাম্মদ আলী, হৃদয়ের ডাক স্বেচ্ছাসেবী সংগঠনের মহাসচিব হেলাল উদ্দিন নোমান, ব্রিজঘাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী হোসেন, হৃদয়ের ডাক স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক মুহাম্মাদ আনিসুর রহমান, ফ্রেঞ্চ এন্ড সেইফ সৈন্যাটেক শাখার পার্টনার মুহাম্মদ সেকান্দর এবং কলেজ বাজার শাখার পার্টনার মুহাম্মদ ইউনুছ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরলক্ষ্যা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল হক সাদু,সঞ্চালনা করেন ফ্রেঞ্চ এন্ড সেইফের মোহাম্মদ ইসমাইল।
বক্তারা বলেন, নিরাপদ,স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাদ্যপণ্য গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ফ্রেঞ্চ এন্ড সেইফ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন এই আউটলেটের মাধ্যমে চরলক্ষ্যা ও আশপাশের এলাকার ক্রেতারা আরও সহজে উন্নতমানের মিষ্টি ও বেকারি পণ্য সংগ্রহ করতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।