শিরোনামঃ

কর্ণফুলী উপজেলা এনজিও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কর্ণফুলী প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা এনজিও মাসিক সমন্বয় সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মোঃ রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে উপজেলা মাসিক এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৭জুলাই) বিকেল ৪ টায় কর্ণফুলী উপজেলা এনজিও কর্মকর্তাদের নিয়ে এই সভা শুরু হয়। এনজিও সমন্বয় পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা এনজিও সমন্বয়ক সাংবাদিক ওসমান হোসাইন। 

উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম বলেন, কর্ণফুলীর সার্বিক উন্নয়নে সরকারি সংস্থার পাশাপাশি জিও ও এনজিও গুলোর সমন্বিতভাবে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় কর্ণফুলীতে অন্তত ১৫টি মাটির ঘর সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এসব ক্ষতিগ্রস্ত ও নিঃস্ব পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদানে এনজিও কর্মকর্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় তিনি উপজেলার সব এনজিওকে নিয়মিত মাসিক সমন্বয় সভায় উপস্থিত থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করারও আহ্বান জানান।

সভায় উপজেলা এনজিও সমন্বয় কমিটির সমন্বয়ক ও সাংবাদিক ওসমান হোসাইন বিগত সময়ে কর্ণফুলীতে পরিচালিত বিভিন্ন এনজিওর কার্যক্রম, সাফল্য, সুবিধা ও বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তিনি বলেন, এনজিওগুলোর যেকোনো সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে উপজেলা প্রশাসনকে নিয়মিত অবহিত করা হলে সমন্বিত উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

এ সময় তিনি রাষ্ট্রীয় ও জনস্বার্থসংশ্লিষ্ট যেকোনো কর্মকাণ্ডে এনজিওগুলোর সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন এবং সমাজকল্যাণমূলক উদ্যোগে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

এনজিও মাসিক সমন্বয় সভায় ব্র্যাকের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন ব্র্যাকের চট্টগ্রাম জেলা সহকারী জেলা সমন্বয়ক মোহাম্মদ মহিন উদ্দিন।
এ ছাড়া সভায় সূর্যের হাসি নেটওয়ার্কের হুমায়ুন কবির, মমতা এনজিওর মঞ্জুর আলম, কোডেকের সজল, কারিতাস বাংলাদেশের জুয়েল চাকমাসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL