শিরোনামঃ

আলীকদমে বিদেশি মদসহ ৩ পর্যটক আটক তিন দিনের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

বান্দরবানের আলীকদম-থানচি সড়কের ২৬ কিলো যৌথ চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিদেশি মদসহ তিন পর্যটককে আটক করা হয়েছে। 

 বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে তাদের আটক করার পর মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, আজ দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে থানচি থেকে আলীকদমগামী একটি পর্যটকবাহী যান ২৬ কিলো সেনা-পুলিশ যৌথ চেকপোস্টে পৌঁছালে নিয়মিত তল্লাশি চালানো হয়। 

এসময় তিন পর্যটকের ব্যাগ তল্লাশি করে ৭৫০ গ্রামের একটি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়। মদের বোতল রাখার স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাদের আটক করে আলীকদম থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলো- ১. মাহাদী ইসলাম (২৩), পিতা: এ এইচ এম ফাহাদ, সাং- ধানমন্ডি, ঢাকা। ২. আরাফাত ইসলাম (২৫), পিতা: আবুল কাসেম, সাং- উত্তর মধুপুর, ফেনী সদর। ৩. মোঃ হোসেন (২৫), পিতা: মৃত মোহাম্মদ ইকবাল হোসেন, সাং- পশ্চিম দেওভোগ, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

আটকের পর বিকেলে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলম মোবাইল কোর্ট পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৪২(১) ধারা লঙ্ঘনের দায়ে আটককৃত তিন পর্যটকের প্রত্যেককে ৫০ (পঞ্চাশ) টাকা জরিমানা এবং ৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আলীকদম থানা পুলিশ জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামিরা বর্তমানে থানা হাজতে রয়েছে। আগামীকাল শুক্রবার (২৪ এপ্রিল) তাদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL