শিরোনামঃ

আলীকদম প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি মমতাজ, সম্পাদক (ভারপ্রাপ্ত) ইয়াকুব

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

বান্দরবানের আলীকদম প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এক বিশেষ জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে দৈনিক আমার দেশ ও দৈনিক কর্ণফুলী প্রতিনিধি মমতাজ উদ্দিন আহমদ-কে সভাপতি এবং দৈনিক পূর্বকোণ ও দৈনিক সকালবেলা প্রতিনিধি মো. ইয়াকুব আলী-কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন— ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ছৈয়দ আমিন (দৈনিক আমাদের পত্রিকা), সদস্য মো. শাহ আলম (দৈনিক দেশের কথা ও বাংলাদেশ বেতার)।

এছাড়াও কমিটিতে সহযোগী সদস্য হিসেবে রয়েছেন যথাক্রমে— নয়নমনি তঞ্চঙ্গ্যা (দৈনিক হিমছড়ি), সুমন্ত তংচংগ্যা (দৈনিক দেশ প্রতিদিন/প্রভাতী বাংলাদেশ), মো. নুরুল ইসলাম রাজু (দৈনিক পূর্বদেশ/সকালের বার্তা), মো. আমির হোসাইন সাদেকী (দৈনিক বায়ান্ন), হামিদ হোসাইন (দৈনিক রাঙামাটি), মো. রেজাউল করিম (দৈনিক নব দিগন্ত/বাংলার সময়), মো. রহমত উল্লাহ (দৈনিক সময়ের কথা), মু. তাওহীদুল ইসলাম (দৈনিক বাংলা) এবং আবু সুফিয়ান (দৈনিক চৌকস)।

সভায় বক্তারা বলেন, মাঠ সাংবাদিকতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ১৯৯৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত আলীকদম প্রেসক্লাব আলীকদমের পাহাড়ি জনপদের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরতে বরাবরের মতোই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার জনমানুষের অধিকার আদায়ে নবগঠিত এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL