শিরোনামঃ

বাঘাইছড়িতে বিজিবি'র অভিযানে পিস্তল,গুলি উদ্ধার

মঈন উদ্দীন বাপ্পী
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বর্ডার গার্ড ( বিজিবি)  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাইনিজ পিস্তল, গুলি উদ্ধার করেছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দিনগত রাতে উপজেলার জীবতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি' র পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদ পেয়ে  ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মো: জাহিদুল ইসলাম জাহিদ এর নেতৃত্বে জীবতলী এলাকায় অভিযান চালায় বিজিবির সহকারী পরিচালক এডি হাফিজুর রহমানসহ একটি দল।

এসময় বিজিবির অবস্থান টের পেয়ে ব্যাগ ফেলে পাহাড়ে পালিয়ে যায় চোরাকারবারীর দল। পরে জীবতলী ব্রীজ এলাকায় ব্যাগটি তল্লাশি চালিয়ে  অস্ত্র, গোলাবারুদ, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। সন্ত্রাসীরা পাহাড়ের পাদদেশে পালিয়ে যায়।

২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মো: জাহিদুল ইসলাম জাহিদ বলেন, দীর্ঘদিন ধরে একটি বিশাল  চোরাকাবারি চক্র সীমান্ত সড়ক মাঝিপাড়া- রূপকারী হয়ে ইয়াবা, বিদেশী সিগারেট পাচার করে আসছে। তাদের ধরার জন্য বিজিবি চেষ্টা চালাচ্ছে। জব্দকৃত এসব অস্ত্র গোলাবারুদ  অবৈধ চোরাচালান, সিগারেট পাচার কাজে ব্যবহৃত হয় বলে জানান তিনি

বিজিবির  এ লে. কর্ণেল  বলেন, ২০১৮ সাল থেকে বিজিবি এ এলাকায় কাজ শুরু করে। ২০২৫- ২০২৬ সাল পর্যন্ত বিজিবি এ এলাকায় অনেগুলো অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক এবং বিদেশী সিগারেট জব্দ করেছে। শান্তি- শৃঙ্খলা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL