শিরোনামঃ

বাঘাইছড়িতে বর্ণাঢ্য জশনে জুলুস: নবীর আদর্শে শান্তির সমাজ গড়ার অঙ্গীকার

সালাউদ্দীন শাহিন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।

ঐতিহাসিক জশনে জুলুস ও র‌্যালি
বুধবার, ২৬ আগস্ট সকালে বটতলী দরবার শরীফের আয়োজনে এবং আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সহযোগিতায় এক বর্ণাঢ্য জশনে জুলুস বের হয়। সকাল ৮টায় বটতলী দরবার শরীফ থেকে শুরু হওয়া র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী মুক্তমঞ্চে এসে শেষ হয়।

র‌্যালিতে হাজারো ধর্মপ্রাণ মুসলমান নবীর শানে দরুদ ও নাতে রাসুল পড়তে পড়তে অংশ নেন। পুরো এলাকা তখন "মারহাবা ইয়া রাসুলুল্লাহ" ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। পরে চৌমুহনী মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন, বটতলী দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ আব্দুন নূর ছাহেব  
সঞ্চালনা করেন, সিঙ্গীনালা দাখিল মাদ্রাসার সুপার শাহজাদা মোহাম্মদ আব্দুল বারী  
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা আবু হানিফ নঈমী সাহেব 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী, গাউছিয়া কমিটির বাঘাইছড়ি সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, বিশেষ বক্তা মাওলানা মোজাম্মেল হক নুরী এছাড়া বিভিন্ন মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান সভায় অংশ নেন।

বক্তারা বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) শুধু আনন্দের দিন নয়, এটি মানবতার মুক্তির বার্তা স্মরণ করার দিন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আগমনের মাধ্যমে অশান্ত ও অবিচারে জর্জরিত পৃথিবী শান্তির আলো পেয়েছিল।

তাঁরা আরও বলেন, তাঁর দেখানো আদর্শই পারে ভ্রাতৃত্ব, দয়া ও মানবিক সমাজ গড়ে তুলতে। ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে নবীর জীবনাদর্শ প্রয়োগ করলেই ঈদে মিলাদুন্নবির প্রকৃত তাৎপর্য ফুটে উঠবে।

এসময় বক্তারা দেশের বিভিন্ন মাজারে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, তৌহিদী জনতা নামে যারা দেশে অরাজকতা সৃষ্টি করছে, তাদের প্রকৃত পরিচয় উন্মোচন করতে হবে।

আলোচনা শেষে বটতলী দরবার শরীফে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। নবীর দেখানো পথে সমাজ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL