শিরোনামঃ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বান্দরবানে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ৪ নেতা বহিষ্কার

বান্দরবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

দলীয় শৃখলা ও গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক) এর চীফ কালেক্টরসহ চার নেতাকে দলের সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকেলে বান্দরবানের উজানীপাড়াস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর নবাগত সাধারণ সম্পাদক মং শৈ প্রু ত্রিপুরা।

এসময় সাধারণ সম্পাদক মং শৈ প্রু ত্রিপুরা বলেন, দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্রবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে চীফ কালেকক্টর অটল চাকমা, সহকারী কালেক্টর মং এ নু মারমা, প্রশাসনিক সমন্বয়ক অনুপম চাকমা (অনু) এবং সহকারী কালেকক্টর জীবন ত্রিপুরাকে দলের সকল কার্যক্রম ও সাংগঠনিক দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তিরা যদি দলের নাম বা পরিচয় ব্যবহার করে কোনো ধরনের অপরাধমূলক কিংবা উশৃংখল কর্মকান্ডে জড়িত হন, তবে তার দায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) বহন করবে না। বান্দরবান জেলা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে এসময় জানান দলীয় সাধারণ সম্পাদক মং শৈ প্রু ত্রিপুরা । দলের সকল নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রাখার জন্য এসময় তিনি সকলের প্রতি অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক) এর সভাপতি উবামং মারমা, সহ-সভাপতি তনদির বম,সাংগঠনিক সম্পাদক মং শৈ প্রু ত্রিপুরা, কেন্দ্রীয় কমিটির সদস্য রাম তন সাং বম (মালেক) ,সমন্বয়ক আশিষ ত্রিপুরাসহ দলীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL